বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে আশীর্বাদক ছিলেন স্বামী উজ্জ্বলানন্দ মহারাজ। প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্র্রাস্টি রাজীব ধর তমাল।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাবলু দাশ, মাস্টার বিজয় কুমার দত্ত, নয়ন চৌধুরী, টিটু তালুকদার, সুনীতি বিকাশ আচার্য্য, হরিরঞ্জন দে প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত ও দপ্তর সম্পাদক শিবুরাম কৃষ্ণ দে। প্রেস বিজ্ঞপ্তি।












