হাটহাজারীতে ২ হাজার নারিকেল চারা বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ২০২২২৩ অর্থ বছরে খরিখ২ মৌসুমের প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে ২ হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে ।উপজেলা কৃষি ভবন মিলনায়তনে সম্প্রতি কৃষি কর্মকর্তা আল মামুন সিকদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিদুল আলম,নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যান মো.হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রতন কুমার শীল, উপসহকারী কর্মকর্তা মো. জামাল উদ্দিন,সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা লুৎফুননেছা বেগম প্রমুখ। সভা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজান সাংবাদিক পরিষদের অভিষেকের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধঅসচ্ছল পরিবারের মাঝে মমতার খাদ্য সামগ্রী বিতরণ