হাটহাজারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতায় কাটিরহাট উচ্চ বিদ্যালয়, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মীরেরখীল মীর নোয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, হাটহাজারী মডেল সরকারি পার্বত্য উচ্চ বিদ্যালয়, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গড়দুয়ারায় ড.শহীদুল্লাহ্ একাডেমি, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বির্তাকিকদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য’। ২য় রাউন্ডের বিতর্কের বিষয় ছিল ‘তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারই দুর্নীতি দমনের কার্যকর উপায়’। ৩য় রাউন্ডের বিতর্কের বিষয় ‘দেশ প্রেম ও মূল্যবোধই দুর্নীতির বিস্তাররোধ করতে পারে’।
৪র্থ রাউন্ডে বিতর্কের বিষয় ছিল দুর্নীতি দমনে প্রতিকার নয় প্রতিরোধই সর্বোত্তম পন্থা’। ৫ম রাউন্ড তথা চূড়ান্ত রাউন্ডের বিতর্কের বিষয় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’। চূড়ান্ত পর্ব বিষয়ের পক্ষে মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় অবস্থান গ্রহণ করে। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনূচ, কেশব কুমার বড়ুয়া ও মুহাম্মদ মুসলিম উদ্দিন।
চুড়ান্ত পর্বে বিজয়ী হয় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয। এতে শ্রেষ্ঠ বিতর্কিত নির্বচিত হন ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালযের শিক্ষার্থী আবু তোরাব মোহাম্মদ নওশাদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু জাহেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের জেলা কার্যালয় – ২ এর উপ–সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসান।
কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দিদারুল আলম দুলাল, খোরশেদ আলম শিমুল। মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। টাইম কিপার ছিলেন হাদী মোহাম্মদ জমির উদ্দিন। বক্তব্য রাখেন রেদোয়ানউল বারি, সাদিকা সাদিক, সাদিয়া আফরিন, সাদিকা সুলতানা, কামরুন নাহার প্রমুখ।












