সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করা হোক

| বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দেশের উন্নয়ন ক্ষেত্রে সড়ক অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই দেশের সড়ক সংস্কার ও উন্নয়নে তৎপর থাকা অতীব জরুরি। সমপ্রতি দেশের বিভিন্ন স্থানে ছোটবড়ো সড়ক সংস্কারের কাজ কিছু সম্পন্ন হয়েছে এবং আরো চলমান রয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে, কিছু কিছু সড়ক সংস্কার করা হয়েছে কেবল কাদা মাটি দিয়ে লেপন করার মতো। চারছয় ইঞ্চির স্থলে দুই ইঞ্চি ঢালাই এবং তা একদিন না যেতেই উঠে পড়ছে ঢালায়ের স্তর। অপরদিকে ১০ ইঞ্চির স্থলে ৫ ইঞ্চি এবং ৫ ইঞ্চির স্থলে দেড় থেকে দুই ইঞ্চি সুতো রডের ব্যবহার একটি শীর্ষ পর্যায়ের দুর্নীতি। অনেক ক্ষেত্রে বাঁশের ব্যবহারও পরিলক্ষিত। দেখা যায় যে, বাজেটের এক অংশও কাজ সম্পন্ন হয় না।

অতএব, সরকার কর্তৃক বাজেটের প্রতিটি খাত যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সড়ক সংস্কারে সকল দুর্নীতি দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ প্রকাশ করছি।

আবদুর রশিদ

শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআব্বু, তোমাকে ছাড়া কীভাবে চলি!
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে