সেমিতে মোহামেডান ও প্রবাসী কিংস

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪৮ পূর্বাহ্ণ

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মোহামেডান ও প্রবাসী কিংস। গতকাল বুধবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠ ২টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ১ম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে এস এ ফ্যামিলিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১১ গোলে ড্র ছিল। ২য় কোয়ার্টার ফাইনালে প্রবাসী কিংস চট্টগ্রাম ২০ গোলে সন্দ্বীপ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। ম্যাচ দুটির সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জাহিদুল ও প্রবাসী কিংস চট্টগ্রামে সোহেল রানা। তাদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি’র) পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধমেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল?
পরবর্তী নিবন্ধহালান্ডের জোড়া গোলে ইরাককে ওড়ালো নরওয়ে