হালান্ডের জোড়া গোলে ইরাককে ওড়ালো নরওয়ে

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:৪৯ পূর্বাহ্ণ

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে ফিরে নরওয়ে উড়ন্ত সূচনা করেছে। তাতে আর্লিং হালান্ড দিলেন তার সেরাটা। তার জোড়া গোলে ইরাককে ৪১ ব্যবধানে হারিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট টেবিলে ফ্রান্সের সাথে যৌথভাবে শীর্ষে আছে নরওয়ে। ম্যাচের ২৮তম মিনিটে নুসায়ের দারুণ এক ক্রস থেকে পা ছুঁইয়ে গোল করে নিজের জাত চেনান হালান্ড। এরপর ৪৩তম মিনিটে ইরাকি ডিফেন্সের চরম ভুলে আরেকটি গোল পেয়ে যান তিনি। হালান্ডের ক্ষিপ্রতায় মাত্র ৪৩ মিনিটেই দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় নরওয়ে। বাকি গোল দুটি আসে অস্টিগার্ড এবং ইরাকের হোসেনের আত্মঘাতী গোল থেকে। হারলেও ম্যাচে লড়াই করার মানসিকতা দেখিয়েছে ইরাক। দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে ফেরা দলটি প্রথমার্ধে দুর্দান্ত এক আক্রমণে সমতাও ফিরিয়েছিল। দলের অন্যতম তারকা আয়মেন হোসেন গোল করে দলকে স্বপ্ন দেখিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। নরওয়ের অভিজ্ঞ ও শারীরিক সক্ষমতার কাছে হার মানতে হয়েছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধসেমিতে মোহামেডান ও প্রবাসী কিংস
পরবর্তী নিবন্ধবিশেষ ব্যবস্থা ফিফার সৌদি আরবের পতাকা মাটিতে রাখা যাবে না