সেই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা, ৭ দিনের রিমান্ড

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে সাত দিনের রিমান্ডে দিয়েছে আদালত। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ তথ্য দিয়েছেন।

নাশকতামূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারে–এমন সন্দেহে গত ২২ সেপ্টেম্বর রাতে উত্তরা থেকে রবিউলকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরের দিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। সেদিন আদালত চারদিনের রিমান্ড দেন। এরপর রোববার তাকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক সরওয়ার জাহানের মাতার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধউৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়