সুবিধাবঞ্চিতদের মাঝে রাউজান ক্লাবের সেলাই মেশিন, ঢেউটিন বিতরণ

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে সমাজের ৫৯জন সুবিধাবঞ্চিতের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন, বিবাহ, চিকিৎসা ও শিক্ষা খাতে সাহায্য প্রদান করা হয়। এ উপলক্ষে গত ২৬ জুন রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন রাউজান ক্লাবের দাতা সদস্য আলী মাহবুব মো. হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাবুলের সঞ্চালনে বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী, নির্বাহী সদস্য হানিফ চৌধুরী মাসুম, সহসাধারণ সম্পাদক এস এম জাফর চৌধুরী, মাস্টার তসলিম উদ্দীন, অর্থ সম্পাদক মাস্টার আকতার হোসেন, মোহাম্মদ হারুনুর রশিদ, রিদোয়ান চৌধুরী রুবেল, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ মহসিন আলী, খোরশেদুল আলম চৌধুরী, মোহাম্মদ হাসান মুরাদ, মোহাম্মদ শামসুদ্দোহা, কাজী শাহাদাত উল্লাহ।

বক্তারা বলেন, যাকাত কোনো করুণা নয়, এটা গরিবের হক। যাকাতের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সমাজে দারিদ্র বিমোচন হতে পারে; রাউজান ক্লাব সেই লক্ষ্যেই কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএস কর্মকর্তা প্রেষণে ও চুক্তিভিত্তিক প্রধান নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধকদম মোবারক সিটি কর্পো. উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ