চন্দনাইশের সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার পশ্চিম হারলা স্বর্গীয় সুবল বিশ্বাস ও সচি রাণী বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশন এ পুরস্কারের আয়োজন করে। সুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী অনিল কুমার বিশ্বাস ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অনুপম বড়ুয়া। উপস্থিত ছিলেন অর্চিতা ভৌমিক, সোমা ভট্টাচার্য্য, শম্পা তালুকদার, সংগীতা পাল, মনীষা শীল প্রমুখ শিক্ষক।











