সীতাকুণ্ডে গাড়ি চাপায় প্রাণ গেল বৃদ্ধের

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৭ মে, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মহাসড়ক পার হতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর বেলায় উপজেলার দক্ষিণ সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় এ নিহতের ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি ওই এলাকার বাসিন্দা মৃত জাগির আহম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে মোঃ তাহের আহমেদ নামের এক বৃদ্ধ ঢাকাচট্টগ্রাম মহসড়কের উপজেলার গামারীতলা এলাকার সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি তাকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এসময় বৃদ্ধ তাহের ঘটনাস্থলেই নিহত হন। এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক বলেন, সোনাইছড়ি গামারীতলা এলাকায় বৃদ্ধ নিহতের সংবাদ জানতে পারিনি। কেউ আমাকে অবগত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মায় পাওয়া লাশ আসামি ফোরকানের বলে প্রাথমিকভাবে শনাক্ত
পরবর্তী নিবন্ধমূল হোতাসহ গ্রেপ্তার তিন, ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা উদ্ধার