চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) স্কোয়াশ এবং হেল্থ ক্লাব বিভাগের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী গত ২৫ নভেম্বর রাতে গ্রীন লনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। হেল্থ ক্লাব বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ সরওয়ার হাসান টিটু স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. ছৈয়দুল আনোয়ার ফরহাদ এবং জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, এডভেকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান প্রমুখ উপস্থিত ছিলেন।











