ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েটস্ের (সিওসি) ৮৬ ব্যাচের ১৮৫ তম মাসিক সভা প্রেসক্লাব ভবনের কলেজিয়েট চিটাগং লিমিটেড অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সিওসির আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন। সভায় ডা. হাসান মুরাদের পিতার মৃতুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এছাড়া সভায় বন্ধু ইমতিয়াজ ইঊ আহমেদ মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও হিসেবে যোগদান করায় এবং ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ কে দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়।
সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইমতিয়াজ ইউ.আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, জয়ন্ত চৌধুরী, ডা. অসীম কুমার চৌধুরী, মহসীন উল কাদের, ডা. সাগর চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, ডা. আবু তোহা, ডা. ঈসা চৌধুরী, মোস্তফিজুর রহমান মামুন, শেখ মো. খালেদ, মাহবুবুর রহমান পাটোয়ারী বাহার, আবুল কালাম আজাদ কিরণ, আলমগীর আলম, জাহিদ হোসেন, আজমল আহমেদ, শহীদ নঈম,পুলক দত্ত,মাহফুজুল হক সেলিম,শাহ মোহাম্মদ ইমরান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











