সিওসি ৮৬’র মাসিক সভা প্রেসক্লাব ভবনের কলেজিয়েট চিটাগং লিমিটেডের অডিটরিয়ামে গত ১৫ মে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মনজুর মোর্শেদ ফিরোজ স্বাগত বক্তব্য রাখেন। সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ রিদুয়ানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহসিন উল কাদের, ডা. সাগর চৌধুরী, ডা. গৌতম চৌধুরী, অধ্যাপক বিজয় ভৌমিক, মিজানুর রহমান, জয়ন্ত চৌধুরী, আনোয়ারুল আজিম মামুন, শেখ মো. খালেদ, আনোয়ারুল হাসান চৌধুরী, সাইফুল ইসলাম লেনিন, সোহেল জাহান, মাহবুবুর রহমান পাটোয়ারী বাহার, আবুল কালাম আজাদ কিরণ, কিংশুক দাস চৌধুরী, আলমগীর আলম, জাহিদ হোসেন, আজমল আহমেদ, মাহফুজুল হক সেলিম প্রমুখ। সভায় সিওসি ৮৬’ পরিবারের অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনা করেন এবং ডা. মুশফিকুর রহমান মায়ের মৃত্যুতে উনার আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।













