সিএসই’তে লেনদেন ৯.৮০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি’তে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছ ৯.৮০ কোটি টাকা। মোট ১,৪৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৫১.৯৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫০৬.৫৬ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬০.১৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.৪৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৮৪.২৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩৭.৭৫। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৬,৬৮০.৫৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১২,৫৬৬.০২ কোটি টাকা। সিএসই’তে ৬০৯ স্ক্রিপ্টের লেনদেন হয়েছে ১৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, দাম কমেছে ৪০ টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের সাজে পিস্তল হাতে ফারিণ
পরবর্তী নিবন্ধরাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমার