সিএসইতে লেনদেন ২৪.২১ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল রোববার লেনদেন হয় ২৪.২১ কোটি টাকা। ৩,২৩৩টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৭.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৩৪৩.৩৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৮.৬৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯০.৩৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৭২.০৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৯,১১১.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৭,৭৭২.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬২১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ৭১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতায় ইরানে কট্টরপন্থিদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধউত্তর ওয়াজিরিস্তানে ৭২ ঘণ্টায় ২১ সন্ত্রাসী নিহত : পাকিস্তান সেনাবাহিনী