চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয় ১১.৭৪ কোটি টাকা। ৮৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.০৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.২১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৮৬৭.৫৮ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৭০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৭.৩৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৫৭.৬০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৭৪২.৪৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৮,০৮৯.৫৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৪৮.৯৪ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৫ টির, দাম কমেছে ৬৩টি আর অপরিবর্তিত রয়েছে ১৪টির।







