সিএমপির কনফারেন্স রুমে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম মহানগর পণ্য ও গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রামের গণপরিবহনের বিভিন্ন সমস্যা নিয়ে এক আলোচনা সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ও চার জোনের উপপুলিশ কমিশনারগণও উপস্থিত ছিলেন। সভায় গণপরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা, কার্যকরী সভাপতি মো. রবিউল মাওলা, সাধরণ সম্পাদক অলি আহমাদ, চট্টগ্রাম মহানগর পণ্য ও গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহে আলম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাজী মো. আবু ফয়েজ, সদস্য সচিব মো. হারুনুর রশীদ বিভিন্ন সমস্যা অতিরিক্ত পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, যেহেতু ফেডারেশনের নেতৃবৃন্দ যেকোনো সমস্যা সমাধানে প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেছেন তাই আমরাও সবসময় আপনাদেরকে সহযোগিতা করবো এবং আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মো. সেলিম খান, মো. আমির হোসেন, মো. মোকতার হোসেন, মো. নুরুল আবছার, মোহাম্মদ শফি, মো. ওমর ফারুক, মো. বেলাল হোসেন শান্ত, হাসান মাহমুদ, মোহাম্মদ শফি, মো. হাসান, মো. খলিলুর রহমান, মো. হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আবুল খায়ের, মো. ওমর ফারুক, মো. সুমন, মো. কামরুজ্জামান আজিজ, মো. ইউসুফ নবী সুমন, মো. আমির হোসেন, মো. আলমগীর, মো. শহিদুল্লাহ, মো. জাকির হোসেন, মোহাম্মদ বিপ্লব, মো. রুবেল, মো. আলাউদ্দিন, মো. এমরান, মো. হাসান, মো. শফি, মো. শামসুল ইসলাম আরজু, মাইকেল বড়ুয়া, মো. শাহাবুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













