কক্সবাজারের পেকুয়া বাজারে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে পেকুয়া বাজার ও চৌমুহনী এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলামের নেতৃত্বে অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অভিযানে ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল ও অস্থায়ী স্থাপনা সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের পুনরায় ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করা হয়। এতে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাতের কিছু অংশ পথচারীদের জন্য উন্মুক্ত হয়।













