সাবেক সংসদ সদস্য এম এ লতিফ আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ আগস্ট, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

বন্দর–পতেঙ্গা আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এম এ লতিফকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ নগরীর মাদারবাড়ি নছু মালুম মসজিদ এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র জানায়, দুপুরে এম এ লতিফ পূর্ব মাদারবাড়ির নছু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন। এম এ লতিফের উপস্থিতি টের পেয়ে নামাজ শেষে স্থানীয় কিছু লোক তাকে ঘিরে ধরে। এই সময় এম এ লতিফ মসজিদ সংলগ্ন এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। স্থানীয়রা ওই বাড়ি ঘিরে রাখে এবং ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায় এবং সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাকে আটক করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে পাহাড় কাটা চলছে দিনে-রাতে
পরবর্তী নিবন্ধআইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিই প্রথম কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা