সাবেক কূটনীতিক নজির আহমদের ইন্তেকাল

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

প্রবীণ সরকারি কর্মকর্তা ও কূটনীতিক নজির আহমদ সিএসপি গতকাল আজ মঙ্গলবার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি এক পুত্র, তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। গতকাল বাদে এশা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম নজির আহমদ পাকিস্তান সরকারের সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পাকিস্তান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুর নুর
পরবর্তী নিবন্ধমহানগরী জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল আজ