আবদুর নুর

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.মো.হাসান কায়েসের পিতা আনোয়ারা সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সিনিয়র শিক্ষক আবদুর নুর (৭০) গতকাল মঙ্গলবার দুপুরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চাতরি ইউনিয়নের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহিরাজিউন। গতকাল রাত ৯ টায় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরসহানে দাফন করা হয়। তিনি ২পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন,জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলার আহবায়ক তারিক আহমদ,সদস্য সচিব আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ,আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন, সাংবাদিক এম. নুরুল ইসলাম শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধদরবারে আজিজিয়ায় মাহফিল
পরবর্তী নিবন্ধসাবেক কূটনীতিক নজির আহমদের ইন্তেকাল