সাতকানিয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম–কক্সবাজার হাইওয়ে রোড কেরানি হাটে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রাজিব জাফর চৌধুরীর নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, ফরিদ আলম, ইলিয়াস বাবুল, মোহাম্মদ তসলিম উদ্দিন, ছৈয়দ হাফেজ আহমদ লিটন, মোঃ নাছির, নুরুল কবির, মন্নান, জাসাস আহবায়ক মোহাম্মদ খোকন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদ উদ্দীন, আনিসুল ইসলাম আনিস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যুবদল নেতা আবদু সাত্তার, আজম আলমগীর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ রাশেদ, লিয়াকত আলী, মোহাম্মদ সানি, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ নজরুল, মোঃ রিজভী, মাহবুব, সেলিম, নুরুল আলম, মোঃ জুয়েল, আবদু রহিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এনামুল হক, আবদু করিম, উপজেলা ছাত্রদল নেতা মোঃ ফরহাদ, ইউনুস নুরী, মোঃ সুজন, আসিফ, মোঃ কাইছার, রিকু, সাইফুল, মোঃ আরিফ ও সায়েম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ স্কুল এন্ড কলেজে মাদক ও ইভটিজিং বিরোধী র‌্যালি
পরবর্তী নিবন্ধসিডিএ কর্ণফুলী আবাসিকে গড়ে তোলা হবে পরিবেশবান্ধব প্রকল্প