সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সংলগ্ন পশ্চিমবঙ্গোপসাগরে টানা জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মোহাম্মদ মহি উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া গ্রামের মনু মিয়ার ছেলে এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, হোয়ানক ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক। রবিবার দিবাগত রাতে সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বাহিরের চর নামক স্থানে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিখোঁজের ২৪ ঘন্টা পর গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার ভোর রাতে তার মরদেহ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে কোতোয়ালী থানা যুবদলের র‌্যালি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে তালা কেটে বৌদ্ধ মন্দিরের দান বাক্সের টাকা চুরি