প্রতিষ্ঠাবার্ষিকীতে কোতোয়ালী থানা যুবদলের র‌্যালি

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে কোতোয়ালী থানা যুবদল। গতকাল বিকেল ৩টায় নগরীর কাজীর দেউড়ি এলাকায় এ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান।

এতে উপস্থিত ছিলেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, নগর যুবদল নেতা মোহাম্মদ আমিন উল্লাহ, সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জিতু, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন যুবরাজ, মো. বেলাল, মো. মিজান, শফি মোস্তফা, মোহাম্মদ সাইফুল্লাহ, নেছার উদ্দিন মিন্টু, সিরাজ খান রাজু, মো. খলিলুর রহমান, মো. মামুন, মো. রানা, মো. রিয়াদ, মো. নাজিম, মো. রিফন ও নুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোদীর গোপনীয়তা আইনের বিরুদ্ধে আদালতে সংবাদমাধ্যমগুলো
পরবর্তী নিবন্ধসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার