সাউদার্ন মেডিকেল কলেজের ২১তম ব্যাচের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ছাত্র–ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল রোববার একাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ। ক্লাস পরিচিতি এবং ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল এডুকেশন বিভাগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. মো. মিনহাজুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক মেজর (অব.) ডা. যাবেদ আব্দুল করিম।
বক্তব্য রাখেন অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. মো. নাসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মো. মোতাহ্হার হোসেন, অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. মেহেরুন কবির, অধ্যাপক ডা. দেওয়ান আসাদুল্লাহ, অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, ডা. সাবরিনা করিমসহ শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। বক্তারা সকল শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশ মার্তৃকার সেবায় নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে গড়ে উঠার আহবান জানান। এছাড়া বিভিন্ন বর্ষে অধ্যয়নরত পুরাতন ছাত্র–ছাত্রীদের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয় এবং নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকেও মেডিকেল শিক্ষার বিষয়ে মতামত প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনাটমি বিভাগের কিউরেটর ডা. তায্নূভা তাহরিন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তিন দিনের কর্মসূচির প্রথম দিনে একজন শিক্ষার্থী একটি বৃক্ষ রোপণের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি













