সাউদার্ন ভার্সিটিতে সম্মাননা অনুষ্ঠান

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোগে শিক্ষককর্মকর্তাদের অংশগ্রহণে সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী, শফিক উদ্দিন, ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্য মো. কামাল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ড. ইসরাত জাহান, ফেরদৌস ওয়াহিদ বাপ্পী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিভিন্ন বিভাগের শিক্ষক সহ কর্মকর্তারা।

অনুষ্ঠানে শিক্ষা, ব্যাংকিং ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মো লিয়াকত আলী চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টের সদস্য আবদুস সালামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।এছাড়াও ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, ধৈর্য ও আল্লাহর উপর ভরসা থাকলে সফলতা আসবেই। যার মধ্যে এই দুটো গুণ আছে সে হাজারো প্রতিকূলতায় টিকে থাকবে। সাউদার্ন ইউনিভার্সিটি আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আপনাদের আন্তরিকতা প্রয়োজন, আর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা সব সময় সাথে আছি। আপনারা শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো করে মানুষ করবেন যাতে সমৃদ্ধ একটি প্রজন্ম তৈরি হয়, সার্বিকভাবে দেশ উন্নত হয়।

মো. লিয়াকত আলী চৌধুরী বলেন, এই আনন্দ আয়োজনে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এই ধরনের আয়োজনে সবার সাথে দেখা হওয়ার যে সুযোগ সৃষ্টি হয় তাতে হৃদ্যতা বাড়ে।

সভাপতির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান বলেন, আমাদের শক্তি হচ্ছে, আমাদের চেয়ারম্যান। যেকোনো প্রতিকূল অবস্থায় সাউদার্নের জন্য তাঁর যে অবদান তা অবিস্মরনীয় ও অকল্পনীয়। আশাকরি অভিভাবকের মতো ছায়া হয়ে তিনি সব সময় আমাদের পাশে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সকার সিটি চট্টগ্রামের জয়
পরবর্তী নিবন্ধমাদ্রিদ পুনর্গঠনে ৮০ হাজার ইউরো অনুদান দিলেন মেসি