প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরের ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান চৌধুরী রাজুর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গত ২২ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি বাবুল হক। পাহাড়তলী থানার জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক ফারুক উদ্দিন খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু। এ সময় উপস্থিত ছিলেন বৌ বাজার সমাজ কমিটির সভাপতি লালু সর্দার, মিল খান, ইসমাইল, মাহমুদ, নোয়াব আলী, শুক্কুর, তুষার, রমজান, রুবেল, জীবন, মুন্না, শুভ ও রাহাত। প্রেস বিজ্ঞপ্তি।











