দীঘিনালায় ভারী যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজের সংস্কার শেষ হয়নি

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

বেইলি ব্রিজের সংস্কারকাজ শেষ না হওয়ায় খাগড়াছড়ির দীঘিনালায় দুই দিন ধরে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ব্রিজটির সংস্কারকাজ শেষ করতে আরও এক দিন সময় লাগতে পারে।

গত শনিবার রাতে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বোয়ালখালী ছড়ার ওপর থাকা বেইলি ব্রিজের পাটাতন হেলে যায়। সোমবার সকাল থেকে ব্রিজটির মেরামতকাজ শুরু হওয়ার পর মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল করলেও বাস ও ট্রাক চলাচল বন্ধ রাখা হয়। এতে রাঙামাটির লংগদুর সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, দুই শিফটে শ্রমিকেরা ব্রিজটির মেরামতকাজ করছেন। মঙ্গলবার বিকেলের মধ্যে মেরামতকাজ শেষ হলে বুধবার বেইলি ব্রিজে যান চলাচল করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ৪০ কিমি বেড়িবাঁধের উদ্যোগ, প্রথম ধাপে ৬ কিমি
পরবর্তী নিবন্ধসরাইপাড়া ওয়ার্ডে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি