সরকারি শারীরিক শিক্ষা কলেজে বিপিএড কোর্সের সনদ বিতরণ

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অডিটোরিয়ামে বিপিএড–২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা ক্রীড়া কর্মকর্তা আ ফ ম শাহাবুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস ও জিকু কুমার নাথসহ কর্মকর্তা–কর্মচারী ও বিপিএড প্রশিক্ষণার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধত্রিপক্ষীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দাবায় ইফতেখার ও মহিলা দাবায় প্রিমা চ্যাম্পিয়ন