সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

কাট্টলীতে চাল বিতরণে এমপি সাঈদ নোমান

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, সরকার গঠনের মাত্র ৫ মাস হয়েছে। তাই বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।

তিনি গত শনিবার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তর সরাইপাড়া কাজীর দীঘি পাড়ে হাজী আব্দুল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। জাফর আহমেদের সভাপতিত্বে ও মাসুম ভুঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন জিয়া, নাজিম উদ্দিন,রাজ্জাক খান, হারুন, হারুন পাটোয়ারী,আবদুর রশিদ, মঞ্জুর আলম ফজলুল হক মাসুদ,মোমিন চৌধুরী, সোহেল, মো. সাহেদ, মো. রায়হান, দেলোয়ার হোসেন ভোলা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বার সভাপতির সাথে বিশ্ব ব্যাংক প্রতিনিধিদলের মতবিনিময়