সদরঘাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ আগস্ট, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির আব্দুল সালাম মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহিন পশ্চিম মাদারবাড়ির ইয়াসিন গলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব সাক্তি বলেন, ছুরিকাঘাতের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করে দেখতেছি। এখনো পর্যন্ত মামলা হয়নি। তার পরিবারের কেউ আসেনি। আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত শাহিনের বাবার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট থানা পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধআপনারা দেখেন নাই, আমরা কিভাবে পুলিশকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম : চট্টগ্রামে এনসিপি নেতা
পরবর্তী নিবন্ধপ্রথম শ্রেণির ভর্তি লটারিতে, অন্য শ্রেণিতে পরীক্ষা ফিরছে