মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক সেমিনার গতকাল শনিবার নগরের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সাইয়্যেদ মাহদী আলীযাদেহ মুসাভী।
বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. মাহদী মৌলায়ী অরনি, ইরানের কোম নগরীর ইসলামিক সেমিনারির শিক্ষক ও গবেষক সাইয়্যেদ মোস্তফা মুসাভী এবং ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের সিনিয়র নির্বাহী কর্মকর্তা কাসেম শাবানকারী। অতিথি হিসেবে বক্তব্য দেন জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ইযহারুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদের সামনে বিদ্যমান বিভিন্ন সংকট মোকাবিলায় পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা জরুরি। তাদের মতে, মুসলিম দেশগুলোর মধ্যে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেলে উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দারিদ্র্য, নিরক্ষরতা, সংঘাত ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ সহজ হবে। প্রেস বিজ্ঞপ্তি।











