শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ মেয়েরা

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি সিরিজ হেরেছিল আগেই। এবার তৃতীয় ম্যাচে হেরে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়ে গেল বাংলাদেশের মেয়েরা। গতকাল শেষ ছয় বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। প্রথম বলেই নিগার সুলতানার বিদায়ে ম্যাচ আরও হেলে পড়ল শ্রীলঙ্কার দিকে।

তবে লড়াই চালিয়ে গেলেন সুলতানা খাতুন। পরের চার বলে করলেন ৯ রান। কিন্তু শেষ বলে পাঁচ রানের সমীকরণে একের বেশি করতে পারল না বাংলাদেশ। সিলেটে শনিবার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ও শেষ টিটোয়েন্টিতে ৩ রানে জিতেছে শ্রীলঙ্কা নারী দল। ৯ ওভারে নেমে আসা ম্যাচে ৮৭ রান করে স্বাগতিকদের ৮৪ রানে আটকে রেখেছে সফরকারীরা। একই মাঠে প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৫ ও ২১ রানে জিতেছিল লঙ্কান মেয়েরা।

পূর্ববর্তী নিবন্ধমাহবুব-উল আলমের সমাজ-অন্বেষা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে
পরবর্তী নিবন্ধসিডিকেএ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা