শ্রমিকরাই দেশের উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি

মে দিবসের সভায় ইসরাফিল খসরু

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, শ্রমিকরাই দেশের উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে রাজনৈতিক সচেতনতা ও সংগঠনের শক্তি বাড়াতে হবে। শ্রমিকদের পাশে থাকতে বিএনপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

মহান মে দিবস উপলক্ষে ইস্টার্ন কেবলস লিমিটেড ফটকে পতেঙ্গা হালিশহর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশ সংগঠনের সভাপতি মোঃ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু উপরোক্ত মন্তব্য করেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য ৩৯ ওয়ার্ড সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি নুরুল আফসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ৪০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হারুন কোম্পানি, বিভিন্ন শিল্প সেক্টরের প্রতিনিধিবৃন্দ। সভা পরিচালনা করেন মোহাম্মদ কায়সার ও জসিম।

সন্দ্বীপ মাহফুজ সুফিয়া ফাউন্ডেশন : মহান শ্রমিক দিবস উপলক্ষে সন্দ্বীপে ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং মিজানুর রহমান ভূইয়া মিল্টনের পৃষ্ঠপোষকতায় এ মানবিক আয়োজন করা হয়। কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়। এতে এলাকার শ্রমজীবী, নিম্নআয়ের ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। সেবা নিতে আসা রোগীরা জানান, চিকিৎসার জন্য সাধারণত দূরবর্তী এলাকায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নিজ এলাকায় এ ধরনের উদ্যোগে সহজেই চিকিৎসা সেবা পাওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। মাহফুজ সুফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন বলেন, শ্রমজীবী মানুষ আমাদের সমাজ ও অর্থনীতির চালিকাশক্তি। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন কাউছার আহম্মেদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দিন, পৌরসভা যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ডালিম, শ্রমিক দল উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রদল, ফেরদৌস আহম্মেদ কৌশিক, মাঈনউদ্দিন, মোবারক, রাজু, জুয়েল, মুছাপুর, মো. কামাল উদ্দিন, সারোয়ার হোসেন জুয়েল, মো. ইরফান হাসান রবিন, আমানউল্লাহ, ইয়াসিন, রাকিব, ইমনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটি : মহান মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে এম এ হায়দার চৌধুরী ফোরাম ফর হিউম্যানিটির পক্ষ থেকে মেহনতি শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অংশ হিসেবে ত্রাণ বিতরণ করা হয়। ফোরামের চেয়ারম্যান হাশমিরা হায়দার চৌধুরীর সার্বিক তত্বাবধানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে দুই শতাধিক দরিদ্র শ্রমজীবী মানুষদের নিকট ত্রাণ হিসেবে ডাল, চাল, লবণ, তেল বিতরণ করা হয়েছে। জিইসি মোড় সংলগ্ন হোটেল পেনিনসুলা প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির সমাজতত্ত্ব ও টেকসই উন্নয়ন বিভাগে ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধএমপি সুফিয়ানের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা নেতৃবৃন্দের মতবিনিময়