শিয়াল ভাই জলদি আয়
আমাদের এ গাঁয়?
হাঁস মুরগি খেতে দেবো
শাসন বারণ নাই।
ভর দুপুরে ঘুমের ঘোরে
নাক ডাকে বাবা, মা,
এই সুযোগে হাঁস– মুরগি
যত পারিস তা– খা?
ঘুমায় নি, নাক ডাকেনি
মা, বাবা তবুও কন,
ভাল্লাগে না –ডাহা মিথ্যে
মাথা ঘোরে বনবন।
শিয়াল ভাই ভেবে না পাই
সত্যিই তবে যাই,
মাথা ঠুকে গোয়ালে ঢুকে
মরল শিংয়ের ঘাই!









