শিল্পকলায় আজ চিরায়ত বাংলা গানের অনুষ্ঠান ‘ময়ূরপঙ্খী নায়’

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের আয়োজনে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিরায়ত বাংলা গানের অনুষ্ঠান ‘ময়ূরপঙ্খী নায়’ অনুষ্ঠিত হবে। এতে লোকগান, বাউলগান ও মরমীগান পরিবেশন করবেন শিল্পী তসলিম চৌধুরী কাজল ও প্রশান্ত দাশ অভি।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোশাঙ্গির বাচ্চু। উদ্বোধক থাকবেন সমাজকর্মী এ এইচ এম আজাদ চৌধুরী।

সভাপতিত্ব করবেন ত্রিতরঙ্গের সংগঠক কবি শহিদ মিয়া বাহার। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানের আহ্বায়ক আকতার কামাল চৌধুরী ও সদস্য সচিব আরিফা আফরিন এরিনা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহ প্রাপ্তির পূর্বশর্ত নবীপ্রেম ও ভালোবাসা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আগুনে ওষুধের গোডাউনসহ পাঁচ দোকান পুড়ে ছাই