আইআইইউসি’র কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ড. সলিমুল্লাহ খানদেশবরেণ্য গবেষক ও চিন্তক নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেছেন, আমরা শিক্ষার মানও চাই আবার শিক্ষার প্রসারও চাই। শিক্ষার মান ও সংখ্যার মধ্যে একটি ফারাক ও কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগান দিই। কিন্তু বাস্তবে আমরা এখনো দেশের প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার ধারে কাছেও যেতে পারিনি। বিশ্ববিদ্যালয় যদিও জ্ঞানের বাতিঘর। কিন্তু প্রাথমিক বিদ্যালয় বেশি বেশি হওয়া প্রয়োজন। অনেকগুলো বিশ্ববিদ্যালয় করার চেয়ে অনেক প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা অনেক বেশি কল্যাণকর। যদি মনে করা হয় যে, বিদেশি কোনো ভাষাকে শিক্ষার মাধ্যম করে পুরো দেশের মানুষকে শিক্ষিত করে তোলা হবে, তাহলে সেই স্বপ্ন আগামী পাঁচশো বছরেও পূরণ হবে না। তিনি বলেন, আমরা মনে করছি, শিক্ষার প্রকৃত মান উন্নত করতে হলে অবশ্যই ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। সমাজের সংস্কৃতি, সাহিত্য ও ভাষার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের একটি পরোক্ষ অবদান রয়েছে। মূলত এই সম্মেলনের বিষয়বস্তুও ভাষা, সাহিত্য ও মানবজাতির ভবিষ্যৎ। এখন সময় এসেছে বিষয়টি নিয়ে নতুন করে ভাবার, প্রয়োজনে পুরোনো ধারণাগুলো পুনর্বিবেচনা করার।
গত ২৭ নভেম্বর সন্ধ্যায় আইআইইউসি’র কলা ও মানবিক অনুষদের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমরিায় আইআইইউসি মিলনায়তনে এ আয়োজনে সভাপতিত্ব করেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন, চবির উপ–উপাচার্য আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. শামীম উদ্দীন খান। অতিথি ছিলেন, ঢাবি প্রফেসর ড. আহমেদ বশির, জাকার্তার ড. হাসনুল ইনসানি দোহার, আইআইইউসি’র উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ। বক্তব্য দেন, ইএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক, এএলএল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মঈনুদ্দীন, কনফারেন্স জয়েন্ট সেক্রেটারি ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ, মো. ইফতেষার উদ্দিন, ড. মো. মহিব উল্লাহ। স্বাগত বক্তব্য দেন, ইন্টারন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং সেক্রেটারি মো. ইয়াসিন শরীফ।
বিশেষ অতিথি প্রফেসর ড. শামীম উদ্দীন খান বলেন, বিজ্ঞানের সফল উদ্ভাবনও কাজে লাগেনা, যদি তাতে মানবিক মূল্যবোধ যুক্ত না হয়। কী করা উচিত, কী করা অনুচিত – এই জ্ঞান ছাড়া কোন জ্ঞানই সম্পূর্ণ নয়। আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে যে তথ্য ও উপাত্ত দেওয়া হয় এবং ইন্টারনেটে যেসব তথ্য পাওয়া যায়, সেগুলোর সমন্বয় করে এটি আমাদের সামনে সুন্দরভাবে উত্তর উপস্থাপন করে। কিন্তু এর অর্থ এই নয় যে, এআইয়ের দেওয়া প্রতিটি তথ্যই সঠিক। প্রেস বিজ্ঞপ্তি।












