শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় স্মৃতি বৃত্তির ফটিকছড়ি দক্ষিণ জোনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা গত ২৭ জুন অনুষ্ঠিত হয়। নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজ মিলনায়তনে মোহাম্মদ মাঈন উদ্দিন নুরানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়লাকবির ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমদ মাদানী। উদ্বোধক ছিলেন জেলা কানুনগো মুহাম্মদ জয়নাল আবেদীন।

দক্ষিণ জোনের প্রধান উপদেষ্টা হাফেজ হেলাল উদ্দিন, পরিচালক সৈয়দ মিজানুর রহমান ও উপপরিচালক মুহাম্মদ আলমগীর মাসুদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সাড়ে ৩শ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আরিফুর রহমান। দক্ষিণ জোনের উপদেষ্টা মাস্টার নোমান অর রশীদ, দক্ষিণ জোনের সচিব মুহাম্মদ ইমরান হোসাইন ও উপসচিব ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির ছিলেন এম. ওয়াহেদ মুরাদ, সৈয়দ হাফেজ আহমদ, কাজী এম. আহসানুল আলম ও মোহাম্মদ মাসরুর রহমান। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ ইউনুছ, অধ্যক্ষ ইলিয়াছ খাঁন আল কাদেরী, মোহাম্মদ আবু হাছান চৌধুরী, আহমদ হোসাইন মুফতি, প্রভাষক মোহাম্মদ খালেদ সরোয়ার, মোহাম্মদ নুরুল হুদা, আবদুল মালেক আশরাফী,নাজিম উদ্দীন চিশতী, মঈন উদ্দিন মাইজভান্ডারী, সাহারা বেগম, মোরশেদ রেজা কাদেরী, মোহাম্মদ শহিদুল্লাহ, গোলাম রাব্বানী, হাফেজ নুরুজ্জামান কাদেরী, সৈয়দ এরশাদ হোসাইন বুখারী, মুহাম্মদ জুনায়েদ মাসুম, মুহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, মাওলানা নাজিম উদ্দিন, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ সবুজ, মুহাম্মদ হাসানুজ্জামান, হাফেজ রাকিব, মোহাম্মদ শাহজাহান, সিফাত, আব্দুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়ে চারা বিতরণ
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া মাদরাসায় পুরস্কার বিতরণ