ফটিকছড়ির জাফতনগর জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে গত মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারী এডুকেশন (লেইস) প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মসূচিতে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক কর্মসূচি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাফতনগর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ প্রধান শিক্ষক মুজিবুর রহমান, নিপু বড়ুয়া, দিদারুল আলম, সেবিকা বড়ুয়া, বিকাশ কান্তি রায়, প্রিয়াঙ্কা সুশীল, দুলাল চন্দ্র রায়, শাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম, শামীম রেজা, শাহজালাল। এতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












