লোহাগাড়া সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা সমিতির সিনিয়র সহ–সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সঞ্চালনায় গত ১৯ জুলাই সমিতির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন সমিতির সহ–সভাপতি মো. ইসমাইল, মোহাম্মদ ইউনুচ, নূর মোহাম্মাদ শহীদুল্লাহ, মো. সালাউদ্দিন চৌধুরী, মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মো. ফৌজুল কবির, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, মোহাম্মদ নুরুল আলম, নুরুল ইসলাম সিকদার, এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ সরওয়ার আলম, মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহাব উদ্দীন প্রমুখ। বক্তারা বিভিন্ন এজেন্ডার উপর আলোচনা করেন। এতে সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ৩১ জুলাই লোহাগাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও গৃহ–নির্মাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










