চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর থেকে বিএনপি সরকারের আমলে আনোয়ারার উন্নয়নও উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় বেড়িবাঁধ নির্মানসহ যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়। তারই ধারাবাহিকতায় জিয়া পরিবারের উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারা –কর্ণফুলীর উন্নয়ন ও উপকূলবাসীর জানমাল রক্ষায় বেড়িবাঁধ, সড়ক যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যাপক ভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন।
বর্তমানে আনোয়ারারা উপকূলে বেড়িবাঁধ নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং সরকার নির্ধারিত সিডিউল অনুযায়ী বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মাথে সামপ্রতিক দুর্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা হবে। তিনি গতকাল সোমবার রায়পুর ইউনিয়নের উঠার মাঝির ঘাট এলাকায় বেড়িবাঁধ পরিদর্শন এবং বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে সহানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দীন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ–বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক, মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, আখতার নবী চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, বদরুল হক চৌধুরী, রাশেদুল হক, প্রকৌশলী জাহেদ হোসেন চৌধুরী, উমা খান কাফি, প্রকৌশলী মিজানুর রহমান, ইকবাল হোসেন শিপু, মো. ফারুক হোসেন, লোকমান উদ্দিন, নুরুল আজিম, মো.ইউনুছ প্রমুখ।












