লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্জ হ্যান্ডওভার-টেকওভার অনুষ্ঠান

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এবং লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের চার্জ হ্যান্ডওভারটেকওভার নগরীর খুলশীতে সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়। দুই পর্বের এ অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিটের বিদায়ী প্রেসিডেন্ট (২০২৫২০২৬) লায়ন নূরুল আকবর কাজল। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট (২০২৬২০২৭) লায়ন মো. জাহেদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের এমডি৩১৫ এর কাউন্সিল চেয়ারপার্সন ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। গেস্ট অব অনার ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভিন মাহমুদ।

সম্মানিত অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি ফোরামের চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস এম সামসুদ্দিন, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী ও লেডি ডিজি লায়ন রোকেয়া হাসান।

উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুছা, জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন জাহানারা বেগম, লায়ন আমজাদ হোসেন, আরসি১ লায়ন সাব্বির আহমেদ, কনসার্ন আরসি লায়ন নাজমুল হুদা, লায়ন এস কে নন্দী, লায়ন হুমায়ূন কবির, আরসি লায়ন লোকপ্রিয় বড়ুয়া, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন মো. মেজবাহ উদ্দিন, লায়ন ড. জাকিরুল ইসলাম, লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মাহবুবুল হক খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী, লায়ন মো. আহসান, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া, লিও ডিস্ট্রিক প্রেসিডেন্ট লিও হোসেন মো. ইমরান নিঙন, লায়ন ফাতেমা রহমান, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান চৌধুরী, লায়ন মো. নাসির উদ্দিন, লায়ন জসিম উদ্দিন, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, লায়ন রিটন বড়ুয়া, লায়ন আনোয়ারা বেগম, লায়ন সোমেন কানুনগো, লায়ন জান্নাত রহমান, লায়ন মোহাম্মদ ইউসুফ, লায়ন মো. শাহ আলম, লায়ন মো. টিপু সুলতান, ইঞ্জিনিয়ার খালেকুর রহমান, লায়ন মো. শেয়েব, লায়ন প্রফেসর রেজাউল, লায়ন সাজ্জাদ হোসাইন, লায়ন এস কে ফরিদ, লায়ন উম্মে হাবিবা, লায়ন আনহার বিনতে ইনুস, লায়ন মুনির হোসেন চৌধুরী, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন, লায়ন মোহাম্মদ মহসিন খান প্রমুখ।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাব কর্ণফুলি এলিটের নবনির্বাচিত দায়িত্বশীলদের কাছে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ করা হয়। একই সঙ্গে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, মানবসেবা ও সমাজকল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আরো গতিশীল করতে নতুন নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য। নতুন দায়িত্বশীলরা এ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধচব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবলের সেমিফাইনালে কল্লোল সংঘ গ্রীণ