লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির নতুন নেতৃত্বে সালমা আদিল

| মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট উদ্যোক্তা ও সমাজসেবিকা সালমা আদিল লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির ২০২৬২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সমপ্রতি নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ক্লাবের বার্ষিক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি পুলিন চন্দ্র ঘরামী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম। প্রধান নির্বাচক হিসেবে আগামী সেবাবর্ষের জন্য ক্লাব কর্মকর্তাদের নাম ঘোষণা করেন ক্লাব উপদেষ্টা ও রিজিয়ন চেয়ারম্যান হেড কোয়ার্টার লায়ন শওকত চৌধুরী। সহসভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন আব্দুর রাজ্জাক ও লায়ন আব্দুল হালিম। সেক্রেটারি হয়েছেন লায়ন অ্যাডভোকেট মুখলেছুর রহমান এবং ট্রেজারার হয়েছেন লায়ন আব্দুর রহিম। সভায় আরও উপস্থিত ছিলেন আর সি লায়ন আশিকুর রহমান, আব্দুল মান্নান ভুঁইয়া, জেড সি লায়ন মঞ্জুর আলম, লায়ন সাইফুর রহমান, লায়ন অ্যাডভোকেট নুরুদ্দিন আরিফ চৌধুরী, লায়ন মনিরুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আনন্দ আড্ডা ৯ মে
পরবর্তী নিবন্ধবিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা ও মানববন্ধন