লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা

| মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু ডিস্ট্রিক্ট গভর্নর ৩১৫ বি–৪ বাংলাদেশ, লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের ২০২৬–২০২৭ ইং সেবাবর্ষের কাউন্সিল চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় গত ২৯ জুন হোম ক্লাব কর্ণফুলীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। কর্ণফুলী ক্লাবের প্রধান উপদেষ্টা প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া তাঁর বক্তব্যে বলেন, লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু ২০২৬–২৭ সেবা বর্ষে মাল্টিপল ডিস্ট্রিক্ট কাউন্সিল চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় তিনি ৭টি জেলার দায়িত্ব পালন করবেন যা ডিস্ট্রিক্ট ৩১৫ বি–৪ এর জন্য অত্যন্ত গর্বের বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, ডিস্ট্রিক্ট গভর্নর (ইলেক্ট) লায়ন মো. কামরুজ্জামান লিটন, প্রথম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) পারভিন মাহমুদ এফসিএ প্রমুখ। কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ এবং নতুন বছরের দায়িত্বপ্রাপ্ত কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরীর হাতে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি কামরুন মালেক, পিডিজি শেখ শামসুদ্দিন সিদ্দিকী, পিডিজি কবির উদ্দিন ভূঁইয়া, পিডিজি সিরাজুল হক আনসারী ও ডিস্ট্রিক্টের সিনিয়র লায়নবৃন্দসহ কর্ণফুলী ক্লাবের লায়ন ও লিও সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে আইসিটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধজুলাই বিপ্লবের চেতনা দলীয়করণ নয়, জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করতে হবে