পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোটারি ক্লাব অব চিটাগং রয়েলসের পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নাজেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার ছাত্র–ছাত্রীদের মাঝে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ চারা বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব চিটাগং রয়েলসের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি মোঃ আবছার উদ্দিন চৌধুরী, নির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা ইকবাল, সহ–সভাপতি হাসান মুরাদ, সাবেক সভাপতি, রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং মোঃ ফোরকান উদ্দীন, মাদ্রাসা ও এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আমির হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাবুল, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক ছাত্র–ছাত্রী। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা বিতরণ নয়, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার দায়িত্ব পালনে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। চারা বিতরণ শেষে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানানো হয় এবং বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












