রেজাল্টের দিকে না তাকিয়ে সন্তানের চোখের দিকে তাকান

উম্মে হাবিবা | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষা ছাত্র জীবনের একটা বড় মোড়। অনেকের কাছে এটাই সবকিছু। রেজাল্ট খারাপ হলে মনে হয় দুনিয়া শেষ। কিন্তু, সত্যিই কি তাই? আজকে আমরা যদি গার্ডিয়ান হিসেবে একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে একটা ছেলে বা মেয়ে হয়তো আবার উঠে দাঁড়াতে পারবে। কিন্তু কিভাবে?

১. প্রথমে বুঝুন বকাঝকা, দোষারোপ করা থেকে বিরত থাকুন। রেজাল্ট খারাপ হওয়ার পর ঘরে ঝড় বইতে থাকে। ‘তোকে নিয়ে এত টাকা খরচ করলাম’, ‘সারা বছর কি করছিস’, ‘পাশের বাসার ছেলে মেয়ে এ+ পেল তুই কেন পাইলি না’– এই কথাগুলো তীরের মতো লাগে। একবার ভাবুনতো! যে ছাত্র/ছাত্রী ফেল করছে, তার নিজের কষ্ট সবচেয়ে বেশি। সে নিজেই নিজের কাছে সবচেয়ে বড় অপরাধী। এই সময় তার আরও সাপোর্ট দরকার। দোষারোপ করলে সে ভেঙে যাবে, কথা বলবে না, ডিপ্রেশনে চলে যাবে।

করণীয় : প্রথমে ২৪ ঘণ্টা কিছু বলবেন না। তাকে একটু শান্ত হতে দিন। তারপর বলুন, ‘টেনশন নিস না, আমি আছি। এটা জীবনের শেষ না। কারণ খুঁজে বের করুন, জাজমেন্ট নয়।

পরীক্ষা খারাপ হওয়ার ১০০টা কারণ থাকতে পারে। সব দোষ যে স্টুডেন্টের সেটা নাও হতে পারে। যেমন : পড়ালেখার চাপ: সিলেবাস অনেক বড়, সময় কম, মানসিক প্রেশার, শরীর খারাপ, ভয়, গাইড লাইনের অভাব, অন্য স্কিল।

বসে তার সাথে বন্ধুর মতো কথা বলুন। খোঁচা না মেরে জিজ্ঞেস করুন, “আসলে কি সমস্যা হয়েছিল?” সমাধান তখনই আসবে যখন আসল সমস্যাটা বুঝবেন। ২. এটা জীবনের শেষ না, এটা একটা বাঁক : আমাদের সমাজে এ+ না পেলে মনে করে জীবন শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। খারাপ রেজাল্টের পর অনেক স্টুডেন্ট ভালো জায়গায় গেছে। এটা একটা ফেল না, এটা একটা শিক্ষা। বিলগেটস মার্ক জাকারবার্গ, কবি কাজী নজরুল ইসলাম তারাও সবাই একবারে সাকসেস হয় নাই। এ প্রসঙ্গে পড়ালেখায় দুর্বল ও অমনোযোগীতার কারণে স্কুল থেকে বের করে দেওয়া শ্রেষ্ঠ মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসনের মায়ের কান্নার জবাবটি শুনিয়ে দেওয়া যেতে পারে।

এসএসসি খারাপ হলে তিনটা রাস্তা খোলা থাকে : ১. আবার পরীক্ষা দেওয়া: ভালো রেজাল্ট এর জন্য চেষ্টা করা। পিতা–মাতা থেকে উৎসাহ পাওয়া। ২. অল্টারনেটিভ হিসেবে ডিপ্লোমা, টেকনিক্যাল, ভোকেশনাল, ফ্রিল্যান্সিং, বিজনেস, ৩. গ্যাপ নিয়ে প্রস্তুতি : ইউনিভার্সিটি অ্যাডমিশন বা অন্য পরীক্ষার জন্য সময় নেওয়া।

তাকে বুঝান : তুই এখানে থেমে থাকবি না আমরা মিলে অন্য রাস্তা খুঁজবো। অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। পাশের বাসার প্লাস পেল এই বাক্য এ একটা বাক্য একটা ছেলেকে শেষ করে দেয়। ৪. মেন্টাল হেলথের কথা : খারাপ রেজাল্টের পর অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায়। কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলে না। একটা ছোট ভুলের জন্য জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান না। তাকে বোঝান, ‘রেজাল্ট খারাপ হয়েছে, জীবন না। তুই চেষ্টা করেছিস, সেটাই বড়।’ ৫. বকা দিয়ে লাভ নেই। এখন সামনে কি করবে সেটা ভাবুন। ৬. ভালোবাসা দিন, তুলনা নয় অন্যের সাথে তুলনা করবেন না। ‘ও পারলে তুই পারলি না কেন’ – এই কথাটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। দরকার হলে একজন আরেকজনের পাশে থাকা।

শেষ কথা : রেজাল্টের দিকে না, সন্তানের চোখের দিকে তাকান। একটা খারাপ রেজাল্টে একটা জীবন নষ্ট হতে পারে, আবার একটু ভালোবাসায় একটা জীবন বেঁচেও যেতে পারে। লেখক : শিক্ষক, প্রাণি বিজ্ঞান বিভাগ, ওমরগণি এম.ই.এস কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপাসপোর্টে দালাল, নাগরিক জিম্মি