রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমার

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ডের পর তাকে নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ। তিনি অভিযোগ করেছেন যে, তারা যখন সম্পর্কে ছিলেন তখন ব্র্যান্ড তার ওপর ‘সহিংসতা ও নির্যাতন’ চালিয়েছিলেন এবং জোর করে নিয়ন্ত্রণ করতেন।

২০১৪ সালের দিকে প্রায় এক বছর যাবত জেমাইমা গোল্ডস্মিথ ছিলেন রাসেল ব্র্যান্ডের প্রেমিকা। তার অভিযোগ, ২০১৪ সালে এক সহিংস ঘটনার সময় ব্র্যান্ডকে বাসা থেকে বের করে দেওয়ার জন্য তাকে পুলিশ ডাকতে হয়েছিল। তবে জেমাইমা তখন মামলা বা আনুষ্ঠানিক অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। খবর বিডিনিউজের।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি দীর্ঘ বিবৃতিতে ৫২ বছর বয়সী জেমাইমা বলেন, তিনি ব্র্যান্ডের বিচারে যেসব সাহসী নারীরা সাক্ষ্য দিতে এগিয়ে এসেছিলেন তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং তিনি আনন্দিত ও স্বস্তি বোধ করছেন যে, অবশেষে ব্র্যান্ড বিচারের মুখোমুখি হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ৯.৮০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব