রাসুলের (সা.) জীবন ও আদর্শ অনুসরণে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব

ঈদে মিলাদুন্নবীর আলোচনায় বক্তারা

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ : বায়তুশ শরফের রাহবার ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (.জি.) বলেন, রাসূলে করীম (সা.) এর মর্যাদা ও স্মরণকে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্থানে সর্বোত্তম মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ইবাদতের মধ্যে রাসূল (সা.) এর উপর সালাতসালাম পেশ না করলে তা আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূল (সা.) এর আলোচনা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। গতকাল সোমবার বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত পাঁচদিন ব্যাপী কর্মসূচীর তৃতীয় দিবসে তিনি এই কথা বলেন। সকাল ৯টা থেকে ৪.৪৫ পর্যন্ত কুরআন তিলাওয়াত, আযান, ক্বিরাত, আরবি ও ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতা এবং বাদ মাগরিব অনুষ্ঠিত হয় দেশের প্রখ্যাত শায়েরদের পরিবেশনায় বাংলাউর্দু হামদ নাতের আসর শানে মোস্তফা (সা.) মাহফিল।আইবা ট্রাস্টের শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মঈনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বারাকা শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা আবু ওসমান, মাওলানা হাফেজ এস এম ফোরকান আহমদ,আলহাজ মুহাম্মদ নূরুল ইসলাম, অর্থ সম্পাদক নূরুল কবীর চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা কাজী শিহাবুদ্দীন, অধ্যপক মোহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম শাকিল, হাফেজ মাওলানা শাহ আলম, কে এম ইমরানুল হক, মাওলানা কাজি জাফর আহমদ, মাওলানা মুফতি মমতাজুল হক আনসারী প্রমুখ।

উত্তর কাট্টলীতে স্বাগত র‌্যালি : মাহে রবিউল আউয়ালের আগমন এবং ঈদে মিলাদুন্নবী (.) উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের উদ্যোগে এবং আজম ফতেহ জামে মসজিদের পরিচালনা কমিটি, গাউছিয়া কমিটি ও মুসল্লীদের সার্বিক সহযোগিতায় গত ২১ আগস্ট স্বাগত র‌্যালি বের করা হয়। মসজিদের খতিব হাফেজ মো. নুরুল মোস্তাফা র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালিটি মসজিদ থেকে শুরু হয়ে উত্তর কাট্টলী কর্ণেল জোন্স সড়ক ও ঢাকা ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ শেষে কর্ণেল হাটের মোড়ে কিয়াম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নুরুল মোস্তাফা।স্বাগত বক্তব্য রাখেন হাফেজ ইয়াছিন আরাফাত।

আঞ্জুমানে মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও যুব ফোরাম : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উত্তর নোয়াগাঁও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (.)মাহফিল গত ১৭ আগস্ট স্থানীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব গিয়াস উদ্দিন আততাহেরী। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। উদ্বোধক ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার। বক্তব্য রাখেন মুহাম্মদ ইকবাল হোসাইন মাইজভাণ্ডারী, মুহাম্মদ ইকবাল হোসাইন সিদ্দিকী, মুহাম্মদ কাউছার আলী আল কাদেরী। মুহাম্মদ সাহেদ, এমরান হোসেন,মোহাম্মদ গোলাফুর রহমান, আবদুল মুবিন ইমরানসহ সকলের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ মোহাম্মদ রেজাউল করিম, মোজাহেরুল ইসলাম রফিক, মো. হারুন মাতব্বর, আজিজুর রহমান, জুনাইদুল আলম চৌধুরী, মো. আলমগীর, রুহুল আমিন পাকি, মাসুদ রানা, মো. হারুন, হাবিবুর রহমান, মোহাম্মদ হারুন, আবু নিদাল মেহেদী, শাহেদ কন্ট্রাক্টর প্রমুখ।

আন্‌জুমানে নক্‌শবন্দীয়া হাকিমিয়া পরিষদ : আন্‌জুমানে নক্‌শবন্দীয়া মোজাদ্দেদীয়া হাকিমিয়া পরিষদ ও রজভীয়া হাকিমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা’র যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশনে জুলুসে ঈদএ মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২২ আগস্ট মাদরাসা প্রাঙ্গন থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সাতকানিয়ার বিওসি মোড় হয়ে চট্টগ্রামকঙবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীর দোকান, মাস্টারহাট হয়ে মাদরাসা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়। পরে আলোচনা সভা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন আবদুস শুক্কুর, আমিনুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশীদ হোছাইনি, শফিকুল ইসলাম আরজু, লিয়াকত আলী, আরমান হোসাইন, শহিদুল ইসলাম, মুহাম্মদ রাশেদুল ইসলাম, ওবাইদুল আকাইদ, জাহাঙ্গীর আলম, আবিদুল ইসলাম তুহিন, আলীন্নবী, নাজিম খাঁন, রাকিব হোসেন, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ এনাম, দিল মুহাম্মদ মামুন প্রমুখ। সভায় বক্তারা মহানবীর (.) জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, সমপ্রীতি, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। তাই নবীপ্রেমকে হৃদয় ধারণ করে তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করার আহ্বান জানান বক্তারা। মিলাদক্বিয়াম করেন হাফেজ ইমরান হোসাইন এবং মুনাজাত পরিচালনা করেন মোকাম্মেল হক কাদেরী।

হাশেমীয়া দরবার শরীফ: গতকাল ২৩ আগস্ট দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (.) মাহফিল অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ১২ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) শীর্ষক সেমিনারের একাদশ দিবসে প্রধান অতিথি ছিলেন আল্লামা পীর নাবীল আখতার নেওয়াজী নকশবন্দী। আলোচনায় অংশগ্রহন করেন কাজী মঈনুদ্দীন আশরাফী, রফিক উদ্দিন ছিদ্দিকী, মুহাম্মদ মোমতাজুল হক নঈমী,মুহাম্মদ আবুল কাশেম আনোয়ারী, কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, মুহাম্মদ ইদরীস আনসারী, হাজী মুহাম্মদ আবুল কাশেম সওদাগর,্ব ফুল মিয়া, মনজুর আলম মঞ্জু, হাজী মুহাম্মদ সোলাইমান সওদাগর, মুনিরুল ইসলাম আশরাফী, হাফেজ মুহাম্মদ ইউনুছ রজভী, এস এম শরীফুল ইসলাম, ইদ্রিস আলম কাদেরী, ডা.মুহাম্মদ মুনির আজাদ, মুহাম্মদ ইয়াকুব বাবলু, মুহাম্মদ আব্দুল কাদের, মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধরোটার‌্যাক্ট ক্লাব পোর্ট সিটির চারা বিতরণ