রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

মাতম চলে বাড়িতে

জল থই থই চতুর্দিকে

দেশ ভাসছে পানিতে

দেশ ভাসছে ওপর থেকে

নাজিল হওয়া বাণীতে।

ডুবলো জলে সড়কগুলো

তাই চলাচল বন্ধ রে

পণ্য ওঠা নামাও বন্ধ

এই আমাদের বন্দরে।

বন্যা জলে ভাসছে সবাই

নৌকা ভাসে উঠোনে

বলছে না কেউশুকনো খাবার

মচমচে এক মুঠো নে।

পাঠ বন্ধ, ঘাট বন্ধ

বন্ধ রান্না হাঁড়িতে

খিদেয় এখন পিত্তি জ্বলে

মাতম চলে বাড়িতে।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব পটিয়ার ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধচন্দনাইশের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই