রাঙ্গুনিয়ায় হরিহর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার হরিহর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও সুধী সমাবেশ অর্পন কুমার ধরের সভাপতিত্বে গত ৪ অক্টোবর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন শওকত আলী নূর। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষাক মনোতোষ শীল। বিশেষ অতিথি ছিলেন মো. কাসেম, জয়নাল আবেদীন , ইউপি সদস্য মো. হোসেন, মো. নঈম উদ্দিন, নুরুল ইসলাম মেম্বার, নাছির উদ্দিন, আব্দুল হামিদ নঈমী, কায়ছারুল আলম, জলিল মেম্বার, শ্রীকান্ত দাশ, শিক্ষক নাছির উদ্দিন, মো. হাবিব, মো. জামাল উদ্দিন, অভিভাবকের মধ্যে মো. আব্দুল গফুর, তানজিনা আকতার, শিক্ষার্থীদের মধ্যে মাহানুর জয়নব, মৌমিতা দাশ, আদর দাশ, তুহিন বড়ুরা প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের কুসংস্কারমুক্ত ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত জনপ্রতিনিধির অভাবে নাগরিক সেবায় জবাবদিহিতা নেই
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠার ৫২ বছর পর খাগড়াছড়ি সরকারি কলেজে মাস্টার্স চালুর অনুমোদন